মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৭৫টি নিষিদ্ধ চায়না জাল জব্দ

রিপোটারের নাম : / ৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সোনাকান্দা, কাটাধার ও হাটগ্রাম এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে চার টায় পরিচালিত এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৭৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানায়, দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ