গত ২৩ এপ্রিল -২০২৬ ইং তারিখে “উল্লাপাড়ায় তথ্য সংগ্রহ কালে সাংবাদিকদের উপর হামলা” শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। এতে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি বাজারের আমি মোঃ আল আমিন জোয়ারদার একজন কাপড়ের উপকরণ ব্যবসায়ী। আমার সম্পর্কে মিথ্যা তথ্যের আলোকে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সম্পর্কে আমার বিবৃতি, আমি দীর্ঘদিন ধরে বালসা বাড়ি বাজারে সুনামের সাথে সুতার ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি এলাকার কিছু ব্যক্তি ভুল ও বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের কাছে প্রদান করায়, তার ব্যবসা সম্পর্কে ‘অবৈধ’ উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে আসে। এ সময় বিষয়টি যাচাই-বাছাই করতে গিয়ে সাংবাদিকদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যা মোটেই কাম্য ছিল না। এ ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। প্রকাশিত সংবাদে আমার ব্যবসা সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন। উল্লেখ্য বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক, অনলাইন পত্রিকা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ করছি।
প্রতিবাদকারী
মোঃ আল আমিন জোয়াদ্দার
সূতা ব্যবসায়ী, বালসাবাড়ী বাজার,
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।