শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী পুণর্মিলনী উৎসব পালিত

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ২১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বর্নাঢ্য আযোজনে পাবনার চাটমোহর পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘বন্ধুত্বের বর্নিল বন্ধনে’৬২’ এ শ্লোগানে পুণর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী এই উৎসব বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। উৎসব আয়োজনে ছিল প্রাক্তণ ছাত্রীদের রেজিস্ট্রেশন,জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন,মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন,আনন্দ র‌্যালী,স্মৃতিচারণ,শুভেচ্ছা বক্তব্য,উৎসব সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক,শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়টির  প্রাক্তণ শিক্ষার্থী,সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

 স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উৎসব বক্তব্য দেন,স্কুলের সাবেক প্রধান শিক্ষক ম রাহেলা খানম। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক অলোক কুমার কুন্ডু,আবু বকর সিদ্দিক,মওলানা আব্দস ছালাম,বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রব মিঞা শিক্ষকমন্ডলী ,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। 

 উৎসবে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি কর্মকর্তা,শিক্ষক,আইনজীবি,সাংবাদিক,ব্যবসায়ী,গৃহিণীসহ এই বিদালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের উদ্বোধন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন,চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি বিদ্যালয় নয়,এটি চলনবিল অঞ্চলের নারী শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য স্মারক। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বিগত ৬২ বছর যাবত নারী শিক্ষার আলো ছড়াচ্ছে। এই বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হবে। আমরা এক সাথে পথ চলতে চাই। এ ধরণের আয়োজন অবাহত রাখতে চাই। 

পুণর্মিলনী উৎসব আয়োজক কমিটির আহবায়ক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম বলেন,সকলের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিল। অনুষ্ঠান সফল হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ