শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় দুস্থ ৫ শত সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে ৫০০ টি শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার( ১৬ অক্টোবর) সকালে পৌর সদরের জিরো পয়েন্ট নিজ বাসভবনে পাবনা – ৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি কে,এম সাঈদ উল ইসলাম কাফি’র আয়োজনে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় বক্তব্য দেন, পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, এমপি পুত্র কে,এম সাঈদ উল ইসলাম কাফি,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি অশোক চকবর্তী, সিনিয়র সহ সভাপতি নেতা জয়দেব কুন্ডু গণো, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ চাটমোহর শাখার যুগ্ম আহবায়ক দেবজিৎ কুন্ডু বাঁধন প্রমূখ।
এ ব্যাপারে জেলা যুবদলের সাবেক সহ সভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফি জানান,পৌর সদরের ৫ শত অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় দুর্গোৎসবের উপহার হিসেবে ৫০০ টি শাড়ী বিতরণ করা হয়েছে।