চাটমোহর পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১০ অগাস্ট) সোমবার উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া বিলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন
সোমবার বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়ন দোদারীয়া বিলে অভিযান চালিয়ে ৩৬ পিস চায়না দুয়ারি জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ বলেন, ৩৬ পিস চায়না দুয়ারি জাল ও ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানান এ কর্মকর্তা।