বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক ক্যাম্পেইন

রিপোটারের নাম : / ৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মেহেদী হাসান,ভাঙ্গুড়া

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার(১৪ অক্টোবর) বিকালে খানমরিচ ইউনিয়নে সিকেবি আলীম মাদ্রাসায় আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা ৩ আসনের এমপি অধ্যাপক আলী আজগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা মহিরউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানমরিচ ইউনিয়ন জামাতের আমির আবুল কালাম আজাদ, এসময় উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা মুজিবর রহমান, পৌর মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহার, উপজেলা চেয়্যারম্যান প্রার্থী অধ্যাপক হালিম মাজাহার নূর,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম, আব্দুল মালেক সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এ সময় ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ