শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ১১৪ বস্তা মজুদকৃত সার জব্দ

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১২৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

পাবনার চাটমোহরে বিপুল পরিমাণ সার জব্দ করেছে চাটমোহর  উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার(২২ অক্টোবর)  দুপুর ২টার দিকে চাটমোহর  উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে মহসীন আলীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। 

এ সময় ১১৪ বস্তা মজুদকৃত সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি দপ্তর ও স্থানীয় সুত্রে জানা  গেছে, মহসীন আলী পার্শবর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সারের ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছিলেন। তবে তার বাড়ি চাটমোহর উপজেলার বৃ-রায়নগর গ্রামে। মহসীন আলী তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছিল এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। 

এ সময়  তার ৮৪ বস্তা ডিএপি ও ৩০ বস্তা এমওপি মজুদকৃত সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার খোলা বাজারে স্থানীয় কৃষকদের মাঝে  ১ লক্ষ ১৮ হাজার ২ শত টাকা বিক্রি করা হয়। 

এ সময় উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা শৈয়ব রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ জানান, অভিযান চালিয়ে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। বিক্রিত সারের টাকা রাষ্ট্রীয় কোষাগার জমা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ