শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহর জমে উঠছে ঈদের কেনাকেটা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: / ৪০৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
জমে উঠেছে ঈদের বাজার

অর্ধেক রমজান পেরিয়ে যাবার সাথে সাথে জমে উঠেছে পাবনার চাটমোহরে ঈদের কেনাকাটা। দোকানিরাও যে যার মতো পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। পৌর শহরের অভিজাত বিপনী বিতান ও ফুটপাতের মার্কেট ছাড়াও উপজেলার হান্ডিয়াল,ছাইকোলা,শরৎগঞ্জ,ফৈলজানান,রেলবাজার,হরিপুর,কাটাখালি,মহেলা,মথুরাপুর,বামনগ্রাম,মূলগ্রাম,কুয়াবাসিসহ বিভিন্ন এলাকার বাজারগুলোও জমে উঠেছে ক্রেতাদের পদচারনায়। কেনাকাটায় নারী ও শিশুদের উপস্থিতি চোখে পরার মতো। তৈরি পোশাক ছাড়াও জুতা ও কসমেটিকসের দোকানে ভিড় বেড়েছে। 
চাটমোহর পুরাতন বাজারের জুতার দোকানে আসা গৃহবধূ আয়শা খাতুন বললেন,দাম একটু বেশিই নেওয়া হচ্ছে। জুতা বিক্রেতা জয় সরকার বললেন,এবারের নতুন নতুন কালেকশন আছে। নানা দামের রকমারী জুতা সেন্ডেল পাওয়া যাচ্ছে। বেচাকেনা বাড়ছে।  শুধু জুতার দোবানই নয়,ভিড় বাড়ছে তৈরি পোশাক আর কসমেটিকসের দোকানগুলোতে। 
পবিত্র ঈদ উপলক্ষে চাটমোহর ব্যবসায়ী সমিতি শুক্রবারেও দোকান খোলা রাখার নির্দেশনা জারি করেছেন। সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ বললেন,পহেলা বৈশাখ আর পবিত্র ঈদ উপলক্ষে তিন সপ্তাহ শুক্রবারও দোনপাট খোলা থাকবে। ক্রেতা আর ব্যবসায়ীদের সুবিধার জন্যই এই ব্যবস্থা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ