বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ, স্থান পরিবর্তনের আবেদন

রিপোটারের নাম : / ৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত সহকারি শিক্ষক শাহ আলমের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও শিক্ষক গ্রুপিংয়ের অভিযোগ তদন্তের স্থান ও সময় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ছাত্র অভিভাবক মহলে। বুধবার সকালে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (তদন্ত কর্মকর্তা) কাছে স্থান ও সময় পরিবর্তন জন্য আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র অভিভাবকেরা।

অভিভাবকদের স্বাক্ষরিত আবেদন পত্রে জানা গেছে, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবকগণ ডেপুটেশনকৃত সহকারি শিক্ষক শাহ আলমের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও শিক্ষক গ্রুপিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক অভিযোগটি তদন্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আদিষ্ট হয়ে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। গত ১১ মার্চ তদন্ত শুরু করলে দু’পক্ষের হট্রগোলে তদন্ত স্থগিত করেন শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন। সেই অসমাপ্ত তদন্ত নিষ্পত্তির জন্য ১৪ মে-২০২৬ খ্রীঃ বৃহস্পতিবার তার শাহজাদপুর কার্যালয়ে অভিভাবকদের তলব করেছেন তিন।

১৩ মে তদন্তের নোটিশ পেয়ে অভিভাবক রেশমা, সরোয়ার, সবুজ হোসন, ছালমা ও সুরাইয়া এ ব্যাপারে জানিয়েছেন, শত শত অভিভাবক শাহজাদপুরে তার কার্যালয়ে গিয়ে জবানবন্দি দেওয়া সম্ভব নয়। ঘটনাস্থলেই তদন্ত চেয়ে আবেদন করেছে অভিভাবকেরা।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন জানিয়েছেন, গোলযোগ এড়াতে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তদন্ত কার্যক্রমের স্থান পরিবর্তন করে শাহজাদপুর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ