চাটমোহর উপজেলায় বিনা উদ্ভাবিত বোরো ধানের উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির উন্নত জাত বিনা ধান২৫ এর সাথে ব্রি ধান ১০৮ এবং হাইব্রিড এসএল ৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মে বিকেলে উপজেলার মথুরাপুর উথুলীতে এ বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা (বিনা)উপকেন্দ্র পাবনার ঈশ্বরদীর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল।
এ সময় সম্মানিত অতিথিরি বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, কৃষি সম্পসারণ কর্মকর্তা শৌয়েব রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত বোরো মৌসুমের বিনা ধান ২৫ জাতটি উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির। এর চাল অতি লম্বা ও সরু। ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৫.১ ভাগ এবং প্রোটিনের পরিমাণ শতকরা ৬.৬ ভাগ। ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু ফলে বাজারমূল্য বেশি এবং রপ্তানী উপযোগী। এর গড় জীবনকাল ১৪৫ দিন। এ জাতে রোগ বালাইয়ের পরিমাণ কম। বিনা ধান ২৫ জাতটি আগাম ও ফলন ভালো। খড়ের পরিমাণ বেশি। এতে রোগ ও পোকার আক্রমণ কম। জাতটি আগাম হওয়ায় অন্যান্য জাতের চেয়ে আগে ফসল সংগ্রহ করা যায়, বিধায় ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থকে। উপস্থিত কৃষকরা আগামী বোরো মৌসুমে বিনা ধান-২৫ এর চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করেন।