রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির মতবিনিময় সভা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ২০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

“সৌহার্দ্য ও সহমর্মিতা থাকুক সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমইপি কোম্পানির বগুড়া ডিভিশনের আয়োজনে ইলেকট্রিশিয়ানদের সাথে পেশাগত দক্ষতা উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) শাহজাদপুর পিপিডি মডেল অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ডিভিশনের সেলস ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে উল্লাপাড়ার দি স্কাই ভিউ এর প্রোপাইটার অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম ই পি সিরাজগঞ্জের টেরিটোরি সেলস ম্যানেজার মোঃ আসাদুস জামান, উল্লাপাড়া ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনসুর আলী, উল্লাপাড়া উপজেলা মানবজমিনের প্রতিনিধি রাজু আহমেদ সাহান প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন,
পণ্যের গুণগত মান, টেকসই ব্যবহার নিশ্চিতকরণ এবং সাধারণ গ্রাহকদের কাছে উন্নতমানের বৈদ্যুতিক সামগ্রী পৌঁছে দিতে হবে। গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে মান সম্মত পণ্য বাজারজাত করাই আমাদের মূল লক্ষ্য। সভায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ১২০ জন ইলেকট্রিশিয়ান অংশ নেন।
এ সময় বিভিন্ন ইলেকট্রিশিয়ান তাদের মতবাদ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ইলেকট্রিশিয়ানদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করেন।

ছবি ও ভিডিও সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ