বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট

রিপোটারের নাম : / ৪৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট

সালাউদ্দীন আহমেদ সাব্বির

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় চাটমোহর বালুচর খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী। টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব (প্রস্তাবিত) মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম হেলাল।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ, চাটমোহর স্পোর্টস একাডেমির আহবায়ক তৌহিদুল ইসলাম তাজুল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যকার রশিদ নিউটন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি রাসেল শেখ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (সাব্বির)।
উদ্বোধনী ম্যাচে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘকে ১৬ রানে হারায় ফয়সাল স্ট্রাইকার্স কাটাখালি। ৫২ রান করে ম্যাচসেরার পুরস্কার পান ফয়সাল স্ট্রাইকার্স এর অধিনায়ক রেজাউল করিম জীবন এবং গেম চেঞ্জারের পুরস্কার পান ফয়সাল স্ট্রাইকার্স এর খেলোয়াড় ফয়সালুর রহমান। আগামী ৫ জুন চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ