বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ঝড়ে গাছ ভেঙে পাবনা ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

রিপোটারের নাম : / ৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
Oplus_131072

পাবনা প্রতিনিধি

কালবৈশাখী ঝড় ও বৃষ্টির তাণ্ডবে ঢাকা-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ২০টি গাছ উপড়ে পড়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে শুরু হওয়া এই ঝড়ে মহাসড়কের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আতাইকুলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এর ফলে রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

​মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, আকস্মিক ঝড়ে মহাসড়কের কুচিয়ামোড়াসহ বেশ কিছু পয়েন্টে বড় বড় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী দুলাই কলেজের শিক্ষক শহিদুর রহমান জানান, কলেজ শেষে শহরে ফেরার পথে তার চোখের সামনেই একটি বিশাল রেইনট্রি গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তা বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা শত শত যানবাহন মাঝপথে আটকে থাকে।

​পাবনা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফিউল হাসান জানিয়েছেন, রাজাপুর থেকে আতাইকুলা পর্যন্ত বিস্তৃত এলাকায় অনেকগুলো গাছ একসঙ্গে উপড়ে পড়ায় সেগুলো অপসারণ করতে উদ্ধারকারী দলের কিছুটা সময় লাগছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ