শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হান্ডিয়ালে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিপোটারের নাম : / ৪৯০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার ২১ মার্চ সকাল ১১ টায়  হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিপন হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ ফরিদের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হান্ডিয়াল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রবিউল করিম এম,এ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. শহিদুল ইসলাম, এম এ সামাদ বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, হরিপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদী, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৬ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল আলম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন উদীয়মান জনপ্রিয় শিল্পী রাসেল আহমেদ, বাংলার গায়েন খ্যাত শিল্পী রাসেল মৃধা ও আরটিভি শিল্পী ঝুমুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ