রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় অবৈধ ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে কর্তৃপক্ষের আদালতে মামলা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৭৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান ফিড মিলে ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা হয়ে উঠেছে মালিক ও সাধারণ শ্রমিক। অবৈধ এই (১৫৮ নং) ট্রেড ইউনিয়নের সদস্য ও লাইসেন্স প্রদানকারী কতৃপক্ষের বিরুদ্ধে শ্রম আদালত রাজশাহীতে ৮ জনকে আসামি করে (৯/২৬/২০২৬) নং মামলা দায়ের করেছে আমান ফিড মিলর পক্ষে মোঃ মুকুল হোসেন। শুক্রবার সকালে আমান ফিড মিলের এডমিন সালাউদ্দিন আহম্মেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

আমান ফিড মিলের সাধারন শ্রমিকেরা এই ভুয়া ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশন বাতিল ও শ্রমিক অফিস বন্ধের দাবি জানিয়ে প্রায় ৩’শত শ্রমিক স্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে।

এ ব্যাপারে শ্রমিক নেতা দীপ্ত রহমান জানান, অতীতের বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক দলের ছত্র-ছায়ায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের অধিকার বঞ্চিত করে মিল পরিচালনা করা হতো। ২৪ এর গণঅভ্যুত্থানের পর ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় কোম্পানির তত্ত্বাবধানে ও নির্ধারিত মজুরিতে আনন্দের সাথে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু ৫ আগষ্টের পর থেকে একটি কুচক্রী মহল ভুয়া ট্রেড ইউনিয়ন গঠন করে অবৈধভাবে মিল দখলের জন্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সাধারণ শ্রমিকেরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আমান ফিড মিলের শ্রমিক আজম আলী এ ব্যাপারে জানান, স্থানীয় প্রশাসন ও মিল মালিকের সম্মিলিত পরিচালনায় শ্রমিকেরা ন্যায্য মজুরি পেয়ে অনেক ভালো আছে। কিছু বহিরাগত শ্রমিক নামধারী ব্যক্তি মাঝে মধ্যে মিলে প্রবেশ করে স্বাভাবিক কর্মকান্ডের ব্যাঘাত সৃষ্টি করে এবং শ্রমিকদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে বিতর্কিত শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম জানান, শ্রম অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত আমরা একটি বৈধ শ্রমিক সংগঠন। কিন্তু মিল কর্তৃপক্ষ সংগঠনটি মেনে না নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে মীমাংসার আলোচনা চলছে।

মিলের সিকিউরিটি অফিসার আব্দুর রাজ্জাক জানান, অবৈধ সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের ইন্দনে বহিরাগতরা মিলে প্রবেশ করে শ্রমিকদের কাজে বাধা সৃষ্টি করে। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও কোম্পানির চেয়ারম্যান মহোদয়কে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ