শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের সচেতনতা ও মশক নিধন অভিযান

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান শুরু করেছে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদল।

আজ দুপুর ১২টার দিকে পৌর শহরের শাহী মসজিদ মোড় থেকে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের দিকনির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।

চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুম আকাশ, পৌর ছাত্রদল নেতা সাজেদুর রহমান সেজান এবং সাকিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সদস্য মো. রবিন হোসেন, ছাত্রনেতা কনক বিশ্বাস, শাকীব ও মেহবার।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির, চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আলিফ হোসেন, সদস্য সচিব শাকিব হোসেন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর রহমান, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা রবিন হোসেন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সম্পদ, ছাত্রনেতা শফিকুল, ফাহিম, আসিফসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি পরিষ্কার, মশার ওষুধ ছিটানো এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানাতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ