উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের পাইকপাড়া তাঁত বোর্ড অফিসের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বগুড়া- নগরবাড়ী মহাসড়কের ধারে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, উদ্ধার করা মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৪/৪৫ বছর। তার বাঁম চোখে ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রোববার রাতের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত ও ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের উপপরিদর্শক আব্দুল হালিম।