শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে বোরো মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ উদ্বোধন

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১৯৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

চাটমোহর (পাবনা) :

চাটমোহর উপজেলার কৃষকদের মাঝে বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাইব্রিড ও উফশী ধানের বীজসহ রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা নাসের চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ, ৭০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া পৃথক বরাদ্দের আওতায় ৫০ জন কৃষকের মাঝে গমের বীজ ও সার প্রদান করা হয়।

তিনি আরও বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণকৃত সার ও বীজ কৃষকদের চাষাবাদে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। এ বছর উপজেলায় মোট ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ