বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক আর নেই 

জাকির সেলিম / ২২৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
Oplus_131072

জাকির সেলিম

পাবনার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম মোজাহারুল হক আর নেই।

বুধবার (২ অক্টোবর) সকাল দশটার দিকে চাটমোহর পৌর শহরের কাজীপাড়া মহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে মোজাহারুল হকের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। 

আজ বাদ আসর চাটমোহর বালুচর খেলার মাঠে তার জানাজা নামাজ শেষে তাকে শাহী কবরস্থানে দাফন করা হবে। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে। 

তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ নাগরিক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ বছর ধরে চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ