রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

রিপোটারের নাম : / ৩২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

, চাটমোহর (পাবনা) :

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ৬ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুন) দিবাগত রাত ১০ টার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে। আহতরা হলেন চরপাড়া গ্রামের চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা (৫২),গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল (৫৫),আবুল বাশার নবীরচাঁদ (৩৫),হৃদয় হোসেন (২২),সোহান হোসেন (২৩),কেতাব আলী (৪৫) ও মিজানুর রহমান (৪০)।

এলাকাবাসী সুত্রে জানা গেছে , চরপাড়া এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আলালের নেতৃত্বে চরপাড়া সাহেববাজার এলাকায় গত কয়েকদিন ধরেই মাদকবিরোধী একাধিক বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। এই মিছিল থেকে বিএনপি নেতা ভিপি সেলিমের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়।

শনিবার সন্ধ্যার পরও মাদকবিরোধী মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা সাহেব বাজারে গেলে প্রতিপক্ষরা চাপাতিসহ লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে কয়েকজন আহত হন। এলাকার লোকজনের হস্তক্ষেপে উভয় পক্ষ সরে যায়।

রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেতা সেলিম রেজাসহ অন্যরা মোটরসাইকেল যোগে চাটমোহরে ফিরছিলেন। এসময় মাদকবিরোধী মিছিলকারীরা তাদের গতিরোধ করে তাদের করে মারপিট করে। রাতেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি নেতা সেলিম রেজা বলেন,আলাল,হেলাল ও মুক্তার গং মাদকসেবীদের নিয়ে মাদকবিরোধী মিছিল বের করে আমার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এলাকার লোকজন এতে বাধা দিয়েছে। আমি উভয় পক্ষকে নিবৃত করি। কিন্তু আমিসহ অন্যরা চাটমোহরে ফেরার পথে তারা আমার উপর হামলা করে লাঞ্ছিত করে।

আলালসহ অন্যরা জানান,সেলিম রেজা আওয়ামী লীগের লোকজনসহ এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছে। মাদকবিরোধী কর্মসূচিতে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দিয়ে হামলা ও মারপিট করেছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ