মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে জমি দখলের চেষ্টা ও পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৮৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Oplus_131072


চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি অবৈধভাবে দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সোমবার (১২ অক্টোবর) চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। মোহাম্মদ আলী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
লিখিত বক্তব্য অনুযায়ী, বিরোধপূর্ণ জমির পরিমাণ ১৭.৯৭ শতাংশ। জমিটি পাবনা জেলার চাটমোহর উপজেলার দক্ষিণ শিবরামপুর মৌজায়, খতিয়ান নম্বর ৩২৩ এবং দাগ নম্বর ৫৪০-এ অবস্থিত।
মোহাম্মদ আলী অভিযোগ করেন, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি ফিরোজুর রহমান (বাবলু), আমিনুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি, অভিযুক্তদের মধ্যে আমিনুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। জমি দখলের চেষ্টা প্রতিহত করতে গেলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ভয়ভীতি ও হয়রানির শিকার হন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, তাঁর পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে রোগী ভর্তি করার অনুরোধ জানানো হলেও প্রথমে ভর্তি করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় তিনি গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এএসআই আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে থানায় যেতে বলা হয়। তবে অভিযোগের বিষয়ে এখনো প্রত্যাশিত প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে ফ্রিজের রহমানের বড় ছেলে তাঁর জমিতে চাষাবাদের জন্য জোরপূর্বক গোবর সার প্রয়োগ করেছেন। এ ঘটনাকে তিনি জমি দখলের চেষ্টার অংশ বলে দাবি করেন।
মোহাম্মদ আলীর ভাষ্য, দক্ষিণ শিবরামপুর মৌজার ৩২৩ নম্বর খতিয়ানের ৫৪০ নম্বর দাগে অবস্থিত ১৭.৯৭ শতাংশ জমির বৈধ মালিকানা-সংক্রান্ত কাগজপত্র থাকা সত্ত্বেও একটি পক্ষ জমি দখলের চেষ্টা করছে। জমি নিয়ে কোনো বিরোধ থাকলে প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে তার নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—জমি দখলের চেষ্টার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ তদন্ত, বৈধ সম্পত্তির অধিকার রক্ষা এবং পূর্বে দায়ের করা অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
মোহাম্মদ আলী বলেন, তিনি কারও সঙ্গে অন্যায় বিরোধে জড়াতে চান না। তিনি শুধু তাঁর বৈধ সম্পত্তির অধিকার রক্ষা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে চান।
তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ