ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৫ জুলাই ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত অভিযানে আটক দুই ব্যক্তি হলেন শিহাব উদ্দিন (২৩), পিতা: আব্দুল লতিফ এবং মো. নাছিম উদ্দিন (২৭), পিতা: মো. আফজাল সরকার। উভয়ের বাড়ি উপজেলার মল্লিকচক গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান , মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।