ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মিজানুর রহমান।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের পিতা মৃত ইয়াসিন মোল্লা ছেলে বাচ্চু মোল্লা (৫৮) অসুস্থ গরু জবাইয়ে জন্য প্রস্তুত করছে এমন সংবাদের সত্যতা পাওয়ায় মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান ।
এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।