চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
খাইরুল ইসলাম (১৯) ভাঙ্গুড়া ইউনিয়নের হারোপাড়া গ্রামের আহসাব আলীর ছেলে
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, খাইরুল ইসলাম (১৯) দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব ভেজাল দুধ তিনি দেশের বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহ করতেন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় দুগ্ধ ব্যবসায়ী খাইরুল কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় সেখান থেকে ২০লিটার ক্ষতিকর তেল দুটি বেলেন্ডার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেখান থেকে ২০ লিটার ক্ষতিকর তেল দুটি বেলেন্ডার মেশিন জব্দ করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল দুধের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।