শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোটারের নাম : / ২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া উপজেলায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার।

এসময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, পাবনার ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাজিনুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মহসিন আলী, দলনেত্রী রত্না খাতুন ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নিশ্চিতকরণে নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ