পাবনা প্রতিনিধি
পাবনা জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ মে) জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী পরিচালকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিল নার্সারি স্থাপন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানানো হয়।