সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পাবনায় আড়াই হাজার লিটার ভেজাল দুধ বিনষ্ট, প্রতিষ্ঠান সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা 

রিপোটারের নাম : / ৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

পাবন

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় কেমিক্যাল ও জেলিজাতীয় পদার্থ মিশিয়ে কৃত্রিম দুধ তৈরির অপরাধে ‘জুই ডেইরি ফার্ম’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উদ্ধার করা হয় প্রায় ২ হাজার ৫০০ লিটার ভেজাল দুধ এবং ২ ব্যারেল ক্ষতিকর জেলি, যা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়ার নাগডেমড়া এলাকায় জুই ডেইরি ফার্মে এ অভিযান চালান পাবনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, ফার্মটিতে দুধের পরিমাণ ও ঘনত্ব কৃত্রিমভাবে বাড়াতে জেলি এবং দুধ দীর্ঘসময় তাজা রাখতে ক্ষতিকর হাইড্রোজেন পার-অক্সাইড মেশানো হচ্ছিল। আইন অমান্য ও জনস্বাস্থ্যের চরম ঝুঁকি তৈরির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী ডেইরি ফার্মের মালিক মো. মানিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। 

অভিযান পরিচালনায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। 

চিকিৎসকদের মতে, জেলি ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশ্রিত এ ধরনের ভেজাল দুধ মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে শিশুদের পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। এটি দীর্ঘদিন সেবনে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ, লিভার ও কিডনির ক্ষতি এবং শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ