শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোটারের নাম : / ১৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বেড়া প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এনজিও সংস্থা ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস)-এর আয়োজনে এ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ের প্রায় ৭০০ জন ছাত্রীর মাঝে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আম, লিচু, পেয়ারা ও নিম গাছের চারা।

অনুষ্ঠানে এসএসএস-এর সিরাজগঞ্জ জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, শাহজাদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার সোলায়মান হোসাইন, বেড়া শাখার শাখা ব্যবস্থাপক এবং আফরোজা আক্তারসহ সংস্থার সকল সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন — যুগ্ম আহ্বায়ক, বেড়া পৌর বিএনপি এবং সভাপতি, বেড়া উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
মানিক হোসেন — সাধারণ সম্পাদক,বেড়া পৌর ছাত্রদল।
মো. সাজেদুল ইসলাম দিপু — বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাবেক সহ-সভাপতি, বেড়া পৌর বিএনপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নায়েব আলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ বাবলু খাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ