মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

রিপোটারের নাম : / ১২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। 

মৎস্য দপ্তর সুত্রে  জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার মেঘার বিলে অভিযান চালিয়ে ১০০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা।পরে জব্দকৃত জাল বিল পড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ