সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম : / ৪৯৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার পৌর সদরে বেকারী, ফুড ও অয়েল মিলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বিপাশা বেকারির মালিক আবু বক্কর সিদ্দিককে ১০ হাজার টাকা, কাজীপাড়া মহল্লার ঈগল ফুডের মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও আফ্রাতপাড়া মহল্লার বাদশা অয়েল মিল মালিক আজির উদ্দিন বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন জানান, বিপাশা বেকারিকে উৎপাদন প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জরিমানা করা হয়েছে এছাড়া অপর দুই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ