বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে আবু নাসের (৫২) নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্য করেছে অজ্ঞাত দূর্বত্তরা। 

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের  চাটমোহর-কাছিবাটা সড়কের বোয়াইলমারী কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।

 তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয়দের ধারণা, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাসের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, হাতে আঘাত করে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই অবস্থায় আবু নাসের দৌঁড়ে পার্শ্ববর্তী জনৈক সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যান চালক নাসের।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করার পর স্বজনদের জানানো হয়। পরে স্বজনরা গিয়ে মরদেহ আবু নাসেরের বলে নিশ্চিত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তারপরও ঘটনাটি খতিয়ে দেখতে এবং জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের ব্যাটারি চালিত অটোভ্যানটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ