বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে বৃত্তির জোয়ার অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের দারুণ সাফল্য

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ২৭৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে মেধা বৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ১২ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২২ জন শিক্ষার্থী।

উপজেলায় ১ম, ২য় সহ সেরা ১০ জনের তালিকায় এই প্রতিষ্ঠানের ৭ জন শিক্ষার্থী স্থান পাওয়ায় আনন্দের জোয়ার বইছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

জানা গেছে, এ বছর চাটমোহর উপজেলা থেকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মোট ২২ জনকে মেধা বৃত্তি এবং ৪৭ জনকে সাধারণ বৃত্তি প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বৃত্তি অর্জন করে চাটমোহরের সেরা এবং পাবনা জেলার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং এই অর্জনের জন্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়।

প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মনিরুজ্জামান সুজন বলেন, “সৎ ও নিষ্ঠার সঙ্গে অধ্যবসায় চালিয়ে গেলে সাফল্য আসবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ