বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার

রিপোটারের নাম : / ৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে মাহমুদুল হাসান সোহাগ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার চর ঘাটিনা এলাকা থেকে তাকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ উপজেলার নেওয়ারগাছা গ্রামের মৃত আশরাফ ঝন্টুর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, উপজেলার নতুন পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী সোলায়মান হোসেন রাতে একটি প্রাইভেটকার নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথে জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় ১০-১২ জন ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দেন। এ সময় কয়েকজন তার গাড়িতে উঠে পড়েন এবং অন্যরা মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু নেন।
পরে তারা সোলায়মানকে পৌরসভার চর ঘাটিনা এলাকায় নিয়ে যান। সেখানে গাড়ি থামিয়ে ডিবি পরিচয়দানকারীরা সোলায়মানের কাছে থাকা নগদ ৯ হাজার টাকা, কয়েকটি দামি ঘড়িসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেন।
এ সময় সোলায়মান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে উল্লাপাড়া শহরে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহমুদুল হাসান সোহাগকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। তবে তার সঙ্গে থাকা অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ওসি মো. মেহেদী হাসান আরও জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয় দিয়ে মানুষকে বিপদে ফেলে অর্থ ও মালামাল ছিনিয়ে নিচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সোলায়মান হোসেন ১১ জনকে নামীয় আরো৫-৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে উল্লাপাড়া থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ