সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৬৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
Oplus_131072

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ কাপড় দিয়ে পেচানো সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোঃ সারোয়ার হোসেন জানান, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, সকালে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কে বা কারা নবজাতককে ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ