রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় ডিজেল সংকটে থমকে গেছে সেচ কার্যক্রম : দিশেহারা কৃষক

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত। উপজেলার ইরি-বোরো আবাদের সেচ পাম্পে দেখা দিয়েছে চরম আকার ডিজেল সংকট। প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় কৃষক তেল পাম্পে ঢোপের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কখন আসবে তেল।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার মোহনপুর ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, তেল সংগ্রহের আশায় কৃষকরা রাত জেগে ও রোদে পুড়ে কয়েক দিন ধরে ঢোপ হাতে অপেক্ষা করছে। কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন বাড়ী।

সরেজমিনে দেখা গেছে, সেচ পাম্প চালানোর জন্য কৃষকদের প্রধান ভরসা ডিজেল। ডিজেলের অভাবে অনেক জমিতে বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। ফলে পানির অভাবে ধানক্ষেত শুকিয়ে গিয়ে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকদের অভিযোগ, দেশে জ্বালানি সংকট না থাকলেও স্থানীয় পর্যায়ে কিছু অসাধু ব্যবসায়ী কালো বাজারে বেশি দামে তেল বিক্রি করছে। ফলে সরকারি নির্ধারিত মূল্যে ফিলিং স্টেশনগুলো থেকে তেল পাওয়া কঠিন হয়ে পড়েছে।

মোহনপুর ফিলিং স্টেশনের ইনচার্জ সেলিম রেজা জানান, “আজ আমাদের বরাদ্দকৃত তেল আসার কথা রয়েছে। তেল আসলে আমরা ফুয়েল কার্ডের মাধ্যমে কৃষকদের মাঝে বিতরণ করবো।”

তবে তেল নিতে আসা একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্থানীয় বাজারে বেশি দামে তেল পাওয়া গেলেও আমরা সরকারি দামে সময় মতো তেল পাচ্ছি না। এতে করে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, আমরা এখন দিশেহারা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ