বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  
/ জাতীয়
কোভিড মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আফ্রিকা ও এশিয়ার আট দেশ থেকে আবারও গৃহকর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সৌদি আরব। এই আট দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। দেশটির একজন ...বিস্তারিত
শীতে কাঁপছে উত্তরাঞ্চল। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা ছিলো কুড়িগ্রাম জেলায়। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অফিসের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। তারা
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে
খাদ্য নিরাপত্তা জোরদারে কৃষিভিত্তিক শিল্পখাতে আন্তর্জাতিক সংস্থা-ইফাদের কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের অর্থায়নে বাংলাদেশের ৩৪টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের বেশিরভাগই কৃষি উন্নয়ন ও খাদ্য
করোনার বিধিনিষেধ কঠোরভাবে মানছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় আসেন তিনি। এরপর গত ২৪ ঘণ্টায় ওই বাসায় বাইরের কেউ প্রবেশ করেননি। এমনকি তার আত্মীয়স্বজনদের কাউকেও এদিন দেখা যায়নি। শুধুমাত্র বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন শারীরিক খোঁজ নিতে ‘ফিরোজা’য় যান। খালেদা জিয়ার বাসভবন সূত্র জানায়, অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা বাসাতেই করা হচ্ছে। তার পরিচর্যার জন্য গৃহকর্মী ফাতেমা রয়েছেন। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। এমন অবস্থায় ফের করোনায় আক্রান্ত হলে তার জীবন সঙ্কট হতে পারে বলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আগেই সতর্ক করেছেন। তাই চিকিৎসকদের পরামর্শে বাসায় আসা-যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে দুইবার করোনা আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। সুত্র জানায়, খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরায় বুধবার বিকেলে অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে উপহারের বাক্স পাঠানো হয়। বিএনপির নেতাকর্মীসহ আরো অনেকে ব্যক্তি পর্যায়ে ফুল দিয়ে যাচ্ছেন বাসার মূল ফটকে। কিন্তু কাউকে বাসার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও হাটুর সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবর্তিত পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে যাচ্ছে বিএনপি। এই ঐক্যে বিএনপির জোটভুক্ত দলগুলোর বাইরের রাজনৈতিক দলগুলোকেও অন্তর্ভুক্ত করতে চায় দলটি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিআরটিসিকে যেকোনো মূল্যে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। বিআরটিসিকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় যা যা করা দরকার সবই করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না। বিআরটিসিকে আধুনিক পরিবহনে রূপান্তর এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিআরটিসির গাড়িগুলোকে আরও আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে। কার্যালয়গুলোর শুধু সৌন্দর্য বর্ধন করলেই হবে না, যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিআরটিসির প্রধান কার্যালয়সহ প্রতিটি ডিপো অডিট ফার্ম কর্তৃক অডিট কার্যক্রম সম্পন্ন করাসহ অভ্যন্তরীণ অডিট আরও জোরদার করতে হবে। গাড়িগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফিজিক্যাল ওয়ার্ক শতভাগ না করে কেউ যেন সম্পূর্ণ বিল তুলে নিতে না পারে সে বিষয়টি কঠোরভাবে মনিটর করতে হবে।
চলতি বছর (২০২২) একুশে পদক পাচ্ছেন ২৪ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ