শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  
/ গণমাধ্যম
ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস-কে জামিন দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সোমবার বিকেল ৩টার দিকে উভয় পক্ষের শুনানি ...বিস্তারিত
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের তৃতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ভারতরত্ন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা গেলেন। টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  
সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের পাঁচ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরের মণিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে আওয়ামী
দেশের ৬৪ জেলার মধ্যে ৫৪ জেলার বায়ুর মান আদর্শ মাত্রার চেয়ে খারাপ অবস্থায় আছে। আদর্শ মাত্রার মধ্যে আছে মাত্র ১০ জেলার বায়ু। এই অতিরিক্ত বায়ু দূষণের সবচেয়ে খারাপ প্রভাব পড়ছে
রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন নামের এক ব্যবসায়ী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। বুধবার রাত সোয়া নয়টার দিকে মহসিন আত্মহত্যা করেন। রাজধানীর ধানমন্ডি থানা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কারণে ক্ষমা চেয়েছেন সাধারণ সম্পাদক জায়েদ খান। এবারের নির্বাচনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
করোনার বিধিনিষেধ কঠোরভাবে মানছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় আসেন তিনি। এরপর গত ২৪ ঘণ্টায় ওই বাসায় বাইরের কেউ প্রবেশ করেননি। এমনকি তার আত্মীয়স্বজনদের কাউকেও এদিন দেখা যায়নি। শুধুমাত্র বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন শারীরিক খোঁজ নিতে ‘ফিরোজা’য় যান। খালেদা জিয়ার বাসভবন সূত্র জানায়, অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা বাসাতেই করা হচ্ছে। তার পরিচর্যার জন্য গৃহকর্মী ফাতেমা রয়েছেন। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। এমন অবস্থায় ফের করোনায় আক্রান্ত হলে তার জীবন সঙ্কট হতে পারে বলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আগেই সতর্ক করেছেন। তাই চিকিৎসকদের পরামর্শে বাসায় আসা-যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে দুইবার করোনা আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। সুত্র জানায়, খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরায় বুধবার বিকেলে অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে উপহারের বাক্স পাঠানো হয়। বিএনপির নেতাকর্মীসহ আরো অনেকে ব্যক্তি পর্যায়ে ফুল দিয়ে যাচ্ছেন বাসার মূল ফটকে। কিন্তু কাউকে বাসার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও হাটুর সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।