শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  
/ অন্যান্য
গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এই উপলব্ধি থেকে প্রতিটি গ্রামে আধুনিক নগরের সুবিধা সম্প্রসারণে ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ এপ্রিল) বিকেল ...বিস্তারিত
বিশ্ব ব্যাংক সড়ে গিয়েছিল, তার পরও বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে। অনেকে ধারণা করেছিলেন বাংলাদেশের পক্ষে এটি করা অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করে
না ফেরার দেশে চলে গেলেন পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখার দীর্ঘদিনের সফল সাবেক সাধারণ সম্পাদক কাজী আঃ খালেক মাষ্টার (৭৮)। বুধবার (৪ জানুয়ারি)
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে হাফিজুর রহমান (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার হান্ডিয়াল বাজারে খৈল ভূষি চাউলের দোকান রয়েছে। নিহত হাফিজুর রহমান হাঁসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে।
কোভিড মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আফ্রিকা ও এশিয়ার আট দেশ থেকে আবারও গৃহকর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সৌদি আরব। এই আট দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। দেশটির একজন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কারণে ক্ষমা চেয়েছেন সাধারণ সম্পাদক জায়েদ খান। এবারের নির্বাচনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
আবারো বাড়ানো হলো এলপি গ্যাস সিলিন্ডারের দাম। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিআরটিসিকে যেকোনো মূল্যে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। বিআরটিসিকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় যা যা করা দরকার সবই করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না। বিআরটিসিকে আধুনিক পরিবহনে রূপান্তর এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিআরটিসির গাড়িগুলোকে আরও আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে। কার্যালয়গুলোর শুধু সৌন্দর্য বর্ধন করলেই হবে না, যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিআরটিসির প্রধান কার্যালয়সহ প্রতিটি ডিপো অডিট ফার্ম কর্তৃক অডিট কার্যক্রম সম্পন্ন করাসহ অভ্যন্তরীণ অডিট আরও জোরদার করতে হবে। গাড়িগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফিজিক্যাল ওয়ার্ক শতভাগ না করে কেউ যেন সম্পূর্ণ বিল তুলে নিতে না পারে সে বিষয়টি কঠোরভাবে মনিটর করতে হবে।