শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আকমল গ্রেপ্তার

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া : / ৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আকমল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকমল হোসেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আকমল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আকমল হোসেনকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ