বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

রিপোটারের নাম : / ৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ও ছাতারদিঘী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দোকানে সার বিক্রয়ে অনিয়মের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

​পরবর্তীতে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ধারায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, “কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের কৃত্রিম সংকট কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সারের বাজারে যেকোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”

​অভিযানকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদসহ স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ