বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

রিপোটারের নাম : / ১৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

​সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাঝগ্রাম থেকে আব্দুল আজিজ (৪৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে গ্রামের রাস্তার পাশের একটি পুকুরে লাশ ফেলে রেখে যায়।

​নিহত আব্দুল আজিজ ডাঙ্গা মাঝগ্রামের সেকেন্দার আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নৈশভোজ শেষে বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন মঙ্গলবার সকালে গ্রামের রাস্তার পাশের একটি পুকুরে তাঁর গলাকাটা লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে সাঁথিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

​ঘটনার খবর পেয়ে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গালিব আব্দুল্লাহ এবং সাঁথিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

​সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় আজিজকে গলা কেটে হত্যার পর পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি ব্যবসায়ী হওয়ায় আর্থিক লেনদেন কিংবা ব্যবসায়িক কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ