মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

বেশি দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে  সার বিক্রি করার অপরাধে ৪  ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১০ আগস্ট) দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়ন ও ছাইকোলা ইউনিয়নে  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলাের ছাইকোলা  ইউনিয়ন ও বিলচলন ইউনিয়ন অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ছাইকোলা ইউনিয়নে বিসিআইসি সার ডিলার প্রদিপ কুমার পালকে ২০ হাজার টাকা, মেসার্স  বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার হাবিবর রহমানকে ১০ হাজার টাকা, মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার রহমত আলী ১০ হাজার টাকা। এছাড়া বিলচলন ইউনিয়ন মেসার্স পাওয়ার ট্রডার্স বিসিআইসি সার ডিলার মরিয়ম খাতুনকে ১০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ৪ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ