পাবনা প্রতিনিধি
পাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নতুন পুলিশ সুপার (এসপি) জনাব আবু আশ্রাফ।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ১২ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, যানজট নিরসন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ বলেন, “পাবনা জেলাকে অপরাধ মুক্ত, নিরাপদ ও শান্তিময় রাখতে পুলিশ প্রশাসন বিন্দুমাত্র ছাড় দেবে না। পুলিশ ও সাংবাদিকরা সমাজের দর্পণস্বরূপ। বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সাংবাদিকরা যদি পুলিশকে সহায়তা করেন, তবে যেকোনো অপরাধ দমন করা অনেক সহজ হবে। জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “পাবনার ঐতিহ্য ও শান্তিপ্রিয় পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনকে যেকোনো গঠনমূলক কাজে পাবনার সাংবাদিক সমাজ সর্বোচ্চ সহযোগিতা করবে। আশা করি নবাগত পুলিশ সুপারের যোগ্য নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।
মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেসব সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।