শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে পানিতে ডুব ইয়াসমিন খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার(১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পার্শডাঙ্গা  ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামে(মায়ের বাবা) নানা মতি মন্ডলের বাড়িতে বসবাস করতো। (বাবার নাম জানা সম্ভব হয়নি)। 

জানা গেছে, বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদের কারণে ছোটবেলা থেকেই বনগ্রাম চকপাড়া গ্রামে নানা মতি মন্ডলের বাড়িতে বসবাস করত ইয়াসমিন।

 বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুরে সমবয়সীদের সাথে গোসল করতে যায় শিশুটি। গোসল শেষে অন্যরা বাড়ি ফিরলেও ফেরেনি ইয়াসমিন। একপর্যায়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন পরিবারের লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ