শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ : / ৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত ওসি আবু ফাত্তাহ মোঃ মনিরুজ্জামান মন্ডল সঙ্গে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজির মতো সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। সভায় আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি মোঃ মঈনুল হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) রুপু কর, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুস সাত্তার, দৈনিক সংবাদ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মোঃ সাহারুল হক সাচ্ছু, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম, সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাকিম মানিক, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক নয়াদিগান্তের উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক বায়েজিদ হোসেন, হীরা সরকার ও আল মাহমুদ এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

নবাগত ওসিকে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নির্মূল, ইভটিজিং, চুরি-ছিনতাই, ও বিভিন্ন পয়েন্টে ভাসমান পতিতাবৃত্তি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার পরামর্শ দেন সাংবাদিক মহল। এ সময় ওসি মাদক নির্মূলে জিরো ট্রলারেন্ ঘোষণা করার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ