রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই গরীবের দোকান

রিপোটারের নাম : / ৪৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নেট বড় বেলাই গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক অসহায় পরিবারের একমাত্র আয়ের উৎস পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক রেজাউল করিম জানান, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার কারণে মাঠে কাজ করতে না পারায় আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে বড় বেলাই উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ছোট দোকান গড়ে তোলেন। ওই দোকানের আয় দিয়েই তার পাঁচ সদস্যের সংসার চলত।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই দোকানটাই ছিল আমার পরিবারের বাঁচার একমাত্র অবলম্বন। এখন সব শেষ হয়ে গেছে। কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না।”

জানা যায়, শনিবার (৯ মে) গভীর রাতে কে বা কারা দোকানটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ