সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় ফসলী জমিতে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রিপোটারের নাম : / ২১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

পাবনার ভাঙ্গুড়ায় ফসলী জমিতে মাটি কেটে বিক্রির অভিযোগে  শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত 

শনিবার (২ মে দুপুর) একটার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মিজানুর রহমান। 

দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম খানমরিচ ইউনিয়নের মহিষবাথান গ্রামের আফজাল প্রামানিকের ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ  ইউনিয়নের বিলে বহুদিন ধরে ফসলী জমিতে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন শহিদুল ইসলাম । এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১ টার দিকে  অভিযান চালিয়ে মাটি কাটার সময় আটক করে  উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর  রহমান। পরে তাকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে  ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে শহিদুল ইসলাম ৫০ হাজার জরিমানা দিয়ে মুক্ত হন। 

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান,

বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় শহিদুল ইসলামকে ৫০ হাজার  টাকা অর্থদন্ড প্রদান করা হয় অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়ে।পরে জরিমানা টাকা দিয়ে মুক্ত হন  তিনি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ