শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপির সংঘর্ষ

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপুকর জানান, পৌরশহরের বাড়ইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক বিএনপি পন্থী কমিটির সভাপতি আউলিয়া ও বর্তমান জামায়াত পন্থী কমিটির সভাপতি বানেচ তালুকদার গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোন পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ