রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায়  ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড 

রিপোটারের নাম : / ১২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ।

শনিবার (১৭  এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের  সিংগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মিজানুর রহমান ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী এলাকায়  অভিযান চালিয়ে  ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিংগাড়ী গ্রামের  মৃত আব্দুল গফুরের ছেলে। আটকের পরে তার বাড়ি থেকে ভেজাল দুধ তৈরির উপকরণ ২ শত লিটার জেলী জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসময় থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, ভেজাল দুধ উৎপাদনকারী ফারুক দীর্ঘদিন ধরে সিংগাড়ী বাজারে ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভেজাল দুধের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ