চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে সহকারী প্রকৌশলী বিএডিসি চাটমোহর সেচ জোনে’র আয়োজনে দিনব্যাপি কৃষক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলা বিএডিসি’র সহকারী প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
উপজেলার ধরইল মল্লিকপাট এলাকার বিএডিসি আওতায় সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির উপর পানি ব্যাবহারকারী ২৫ জন কৃষকের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, বিআরডিবি কর্মকর্তা আহসান হাবীব, সহকারী প্রকৌশলী বিএডিসি মাসুদ রানা প্রমূখ।
উপজেলা বিএডিসি’র সহকারী প্রকৌশলী মাসুদ রানা আজকের পত্রিকাকে, পার্টনার প্রকল্পের আওতায় সেচ নীতিমালা, দক্ষ সেচ ব্যাবস্থাপনা এবং এডাব্লিউডি প্রযুক্তির উপরে ২৫ জন কৃষকের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।